পরিশ্রমই সফলতার চাবি



জীবনে সফল হতে চাইলে সবার আগে যেটা লাগবে সেটা হলো পরিশ্রম। আমরা সবাই বড় হতে চাই, সবাই ভালো চাকরি, ভালো বিজনেস, ভালো জীবন চাই। কিন্তু শুধু চাইলেই তো হবে না। চাওয়ার সাথে কাজও করতে হবে।


দেখো, দুনিয়ার যত বড় বড় মানুষ আছে তারা কেউই এক রাতে সফল হয় নাই। বিল গেটস, ইলন মাস্ক, জ্যাক মা - সবাই দিনের পর দিন রাত জেগে পরিশ্রম করেছে। তারা ব্যর্থ হয়েছে, মানুষের কথা শুনেছে, তারপরও থেমে যায় নাই। কারণ তারা জানতো পরিশ্রমের ফল একদিন না একদিন পাওয়া যাবেই।


আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই। ১ মাস কাজ করেই ভাবি আমি কেন কোটিপতি হলাম না। কিন্তু ভাই, গাছ লাগানোর পরেই কি ফল পাওয়া যায়? আগে পানি দিতে হয়, যত্ন করতে হয়, অপেক্ষা করতে হয়। ঠিক তেমনি নিজের স্কিল, নিজের ক্যারিয়ারেও সময় দিতে হয়।


অনেকে বলে আমার ভাগ্য খারাপ। আমার টাকা নাই। আমার সুযোগ নাই। কিন্তু সত্যি কথা হলো সুযোগ নিজে তৈরি করে নিতে হয়। তোমার হাতে মোবাইল আছে, ইন্টারনেট আছে। ইউটিউবে ফ্রি তে সব শেখা যায়। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং, কোডিং - যা ইচ্ছা শেখো। শুধু লেগে থাকতে হবে।


অন্য চিন্তা 


আরেকটা জিনিস মনে রাখবা, তুলনা করবা না। অমুক ২০ বছর বয়সে কোটিপতি হয়ে গেছে দেখে তুমি ডিপ্রেশনে যাবা না। সবার গল্প আলাদা। তোমার রাস্তা তোমাকেই হাটতে হবে। আজকে তুমি যে ছোট ছোট স্টেপ নিচ্ছো, ২ বছর পর সেটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে।


আরো পড়ুন : ঈদে মিলাদুন্নবী (সাঃ) নবীজির জন্মদিন


পরিশ্রম মানেই শুধু ১২ ঘন্টা কাজ করা না। স্মার্ট ওয়ার্কও জরুরি। প্ল্যান করে কাজ করো। আজকে কি শিখবা, কালকে কি করবা লিখে রাখো। আর প্রতিদিন অন্তত ১% হলেও নিজেকে আগের দিনের চেয়ে ভালো বানাও।


শেষে একটা কথাই বলবো। আল্লাহ তায়ালা বলেছেন "মানুষ তাই পায় যা সে চেষ্টা করে"। তাই অজুহাত বাদ দাও। মোবাইল স্ক্রল করা কমাও। আজকে এখনই শুরু করো। ছোট করে শুরু করো, কিন্তু শুরু করো।


মনে রাখবা, আজকের তোমার কষ্টই কালকের তোমার গল্প। আর সেই গল্প একদিন অনেক মানুষকে অনুপ্রেরণা দিবে। তাই হাল ছেড়ো না। লেগে থাকো। সফলতা আসবেই ইনশাআল্লাহ।

সফলতা

জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম এবং দৈর্য ধরতে হবে তাহলেই কেবল সফলতা পাওয়া সম্ভব। তবে কোন অবস্থাতেই আল্লাহর উপর বর্ষা হারালে চলবে না সব সময় আল্লাহর উপর বর্ষা রাখতে হবে। সফলতার প্রথম ধাপ হচ্ছে ব্যার্থ তা তুমি কোন কাজে ব্যার্থ হলেই বুঝবে তুমি সফলতার প্রথম ধাপ অতিক্রম করেছ।যারা জীবনে ব্যার্থ হয় না, ব্যার্থ হওয়া ছাড়া সফল হয় তারা তাদের সফলতা বেশি দিন টিকিয়ে রাখতে পারে না।


কষ্ট 


সফলতার মুখ দেখার আগে সকল মানুষ তার প্রিয় মানুষের আসল রূপ দেখতে পারে। সফলতার আগে যখন তার জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হয় তখন তাকে কেউ সহ্য করতে পারে না তার সাথে ভালো করে কেউ কথা বলে না। ঠিক যেই সময় সে সঠিক ভাবে সফল হয়ে যাবে ঠিক তখনই তার আপন বা প্রিয় মানুষের অবাব হবে না। সকলে তার প্রিয় হওয়ার চেষ্টা করবে। তবে তুমি মাথায় রাখবে সেই সময় তারা তোমার সাথে মিষ্টি ব্যাবহার করবে কিন্তু তাদের সেই মিষ্টি কথায় গলবে না। তাদের বলা সেই পুরোনো কথা গুলো মনে করবে তোমার সাথে করা তাদের সেই পুরোনো খারাপ ব্যাবহার গুলা। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
No one has commented on this post yet
Click here to comment

Comment by following our rules

comment url